ইংরেজি বানান নিয়ে টিভি রিয়েলিটি শো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইংরেজি বানান নিয়ে আজ থেকে শুরু হচ্ছে টিভি রিয়েলিটি শো ‘দি ডেইলি স্টার স্পেলিং বি পাওয়ার্ড বাই হরলিকস’। এই টিভি রিয়েলিটি শোর আয়োজন করেছে ওয়েব-পোর্টাল champs21.com। আজ চ্যানেল আইতে শুরু হচ্ছে অনুষ্ঠানটি। দেখানো হবে প্রতি বুধবার সন্ধ্যা সাতটা ৫০ মিনিটে। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, মূল প্রতিযোগিতা শুরু হবে অনুষ্ঠানটির পঞ্চম পর্ব থেকে। এর আগে থাকছে প্রস্তুতি পর্ব। উপস্থাপনা করেছেন আবদুল্লাহ বিন কাসেদ, পরিচালনা করছেন হাসান আবিদুর রেজা জুয়েল।