ইংরেজি শেখার বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টেপ টুওয়ার্ডস ইংলিশ \ লেখক: এম আহসান উল্লাহ খান \ পৃষ্ঠা: ১৫২ \ মূল্য: ১২০ (সিডিসহ) \প্রকাশক: পাঞ্জেরী পাবলিকেশন লি.\ব্যবসা বা চাকরি যা-ই করুন না কেন, ইংরেজি শিক্ষার বিকল্প নেই। যাঁরা ইংরেজি শিখতে চান তাদের জন্য বেরিয়েছে স্টেপ টুওয়ার্ডস ইংলিশ নামের একটি বই।ইংরেজি ভাষায় কথা বলার জন্য নানা রকমের কায়দাকানুন রয়েছে এই বইয়ে। ২৭টি অধ্যায় নিয়ে এ বইয়ে রয়েছে কারও সঙ্গে শুভেচ্ছা বিনিময়, পরিচিত হওয়া, শব্দকোষ, ব্যাকরণ, সমস্যার কথা বলা, টেলিফোন করা, উত্তর দেওয়া, পছন্দ-অপছন্দ কথা বলা, কেনাকাটায় দরদাম, কোনো দিকে যাওয়ার নির্দেশনা, সাক্ষাতের স্থান সময় নির্ধারণ করা, অবসর বিনোদনের কথা, দুঃখ প্রকাশ করা, সাক্ষাত্কার গ্রহণ, অতিথি আমন্ত্রণ, উপদেশ দেওয়া, অভিজ্ঞতার কথা বলা, তুলনা করা, অনুসন্ধান করা ইত্যাদির ব্যবহারিক ইংরেজি।এ ছাড়া ইংরেজি ব্যাকরণ সম্পর্কে ধারণা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রচলিত ইংরেজির মধ্যে পার্থক্য, প্রশ্নসমূহ ইত্যাদি। প্রতিটি অধ্যায়ে লেখার সঙ্গে রয়েছে ছবি।শেষ অধ্যায়ে রয়েছে নিত্য ইংরেজি ভাষা ব্যবহারে যে ধরনের সমস্যা বেশি হয়ে থাকে সেসব প্রশ্নের উত্তর।ফেরদৌস ফয়সাল