প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যক্ষনটর ডেম কলেজ, ঢাকাএইচএসসি পরীক্ষার আগে চূড়ান্ত প্রস্তুতি হিসেবে পাঠ্য বিষয়গুলো মনোযোগ সহকারে রিভিশন দিতে হবে। পরীক্ষার বেশি নম্বর পেতে হলে প্রশ্নের পূর্ণাঙ্গ ও যথাযথ উত্তর লিখতে হবে। ইংরেজি বিষয়ের ওপর সবাই বেশি করে নজর দেবে।বিজ্ঞানের ছাত্রছাত্রীদের গণিত, ব্যবসায় শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীদের হিসাববিজ্ঞান ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের অর্থনীতির ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। লেখাপড়ার পাশাপাশি পরীক্ষার্থীদের যথেষ্ট বিশ্রাম নিতে হবে। বিশেষকরে পরীক্ষা চলাকালীন সময়ে রাত জেগে পড়াশোনা করলে অনেক ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। তাই অধিক রাত জেগে পড়াশোনা না করাই ভালো।