ইংলাকের পেপের সালাদ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী ইংলাক সিনাওয়াত্রা। বর্তমানে চার দিনের সফরে অস্ট্রেলিয়ায় রয়েছেন। তাঁর এই সফর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তি উপলক্ষে। সফরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচির থাকবে, এটাই স্বাভাবিক। তবে মজার ব্যাপার হচ্ছে, তিনি আজ রোববার অস্ট্রেলিয়ায় গিয়ে রান্না করেছেন।রয়টার্স জানায়, সিডনিতে থাই ফুড উইকে ইংলাক সেফদের পোশাক পরে রান্না করেছেন। তিনি উপস্থিত অতিথিদের সামনে পেপের সালাদ তৈরি করেন। এ সময় সেফ ডেভিড জনসন উপস্থিত ছিলেন। ইংলাকের রান্নায় সময় আমন্ত্রিত অতিথি ছাড়াও দেশটির পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মানসম্পন্ন থাই খাবার পরিবেশন করায় অনুষ্ঠানে ১৯টি রেস্তোরাঁকে পুরস্কৃত করা হয়।ইংলাক সিনাওয়াত্রা কাল সোমবার ক্যানবেরায় অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ডের সঙ্গে সাক্ষাত্ করবেন।