ইংল্যান্ড ২:০ ভারত
লর্ডস টেস্টটা ১৯৬ রানে জেতার পর ট্রেন্টব্রিজ টেস্টে আরও বড় ব্যবধানের জয় পেয়েছে ইংল্যান্ড। ইয়ান বেলের অসাধারণ সেঞ্চুরি ও টিম ব্রেসনানের দুর্দান্ত অলরাউন্ড পারফরমেন্সের সুবাদে ভারতকে ৩১৯ রানে হারিয়েছে স্বাগতিকেরা। ইংল্যান্ডের ছুড়ে দেওয়া ৪৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৫৮ রানেই গুটিয়ে গেছে ভারত। দলীয় সর্বোচ্চ ৫৬ রান এসেছে টেন্ডুলকারের ব্যাট থেকে। ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৯০ রানের লড়াকু এক ইনিংস খেলার পর বল হাতেও পাঁচটি উইকেট তুলে নিয়েছেন ব্রেসনান।আজ চতুর্থ দিনে স্কোরবোর্ডে ৫৪৪ রান জমা করে অলআউট হয় ইংল্যান্ড। জয়ের জন্য ৪৭৮ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে ভারত। মাত্র ১৩ রানের মধ্যেই সাজঘরে ফেরেন দলের দুই ব্যাটসম্যান রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ। এরপর টিম ব্রেসনান খুব অল্প সময়ের মধ্যেই সাজঘরমুখী করেন অভিনব মুকুন্দ ও সুরেশ রায়নাকে। দলীয় ৫৫ রানের মাথায় পর পর দুই বলে যুবরাজ সিং ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উইকেটও তুলে নেন ব্রেসনান। সপ্তম উইকেটে ৫২ রানের জুটি গড়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন টেন্ডুলকার ও হরভজন সিং। কিন্তু ৫৬ রান করা টেন্ডুলকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে ইংল্যান্ডের জয় অনেকটাই নিশ্চিত করে ফেলেন অ্যান্ডারসন। কিছুক্ষণ পর হরভজন সিংও বিদায় নেন ৪৬ রান করে। এরপর প্রাভিন কুমার ও শ্রীশান্তকে আউট করতে খুব বেশি ঘাম ঝরাতে হয়নি ইংলিশ বোলারদের। ওয়েবসাইট।স্কোরভারত: ২৮৮ (প্রথম ইনিংস) ও ১৫৮ইংল্যান্ড: ২২১ (প্রথম ইনিংস) ও ৫৪৪ফল: ৩১৯ রানে ইংল্যান্ড জয়ী।