ইংল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশের প্রথম জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডকে ৫ রানে হারিয়ে সিরিজে ১-১ এ সমতা নিয়ে এসেছে বাংলাদেশ। শেষ পর্যন্ত ইংল্যান্ডে বিরুদ্ধে অধরা জয়টিও ধরা দিল। তাও আবার ইংল্যান্ডের মাটিতেই। এই একটি টেস্ট দলকে পরাজয়ের স্বাদ দিতে পারছিল না বাংলাদেশ। এই জয়ের ফলে সব টেস্টে দলের বিপক্ষে ওয়ানডেতে জয় পেল মাশরাফিরা। আর সমালোচকদের মুখ বন্ধ করতে এই মুহুর্ত্বটির দরকার ছিল খুবই বেশি। তিন ম্যাচ সিরিজটিতে এখন সমতা ১-১ এ। সিরিজের শেষ ম্যাচ ১২ জুলাই।ব্রিস্টলে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ছুড়ে দেওয়া ২৩৭ রানের টার্গেটে খেলতে নেমে তিন বল বাকি থাকতেই ২৩১ রানে সব উইকেট হারায় স্বাগতিকরা। ট্রটের ৯৪ রানও বৃথা গেল। মাশরাফি, রাজ্জাক, নাঈম, সাকিব ও সফিউল প্রত্যেকে ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন দলের অধিনায়ক মাশরাফি।এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে ইমরুল কায়েসের ৭৬ ও জহিরুলের ৪০ রানের ওপর ভর করে ৭ উইকেটে ২৩৬ রান তোলে বাংলাদেশ। এছাড়াও মাহমুদুল্লাহ অপরাজিত ২৪ ও মাশরাফি করেন ২২ রান। ইংল্যান্ডের শাহজাদ নেন তিন উইকেট। ওয়েবসাইট