ইউএনও নিয়োগ-বদলির ক্ষমতা বিভাগীয় কমিশনারের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়োগ-বদলির দায়িত্ব পালন করবেন সংশ্লিষ্ট বিভাগীয় কমিশনার। আজ বৃহস্পতিবার সংস্থাপন মন্ত্রণালয়ের জারি করা আদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগে এই দায়িত্ব সংস্থাপন মন্ত্রণালয়ের হাতে ছিল। সংস্থাপন মন্ত্রণালয়ের সচিব ইকবাল মাহমুদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ক্ষমতার বিকেন্দ্রীকরণের উদ্দেশ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনার বা ডেপুটি কমিশনার পদটি প্রশিক্ষণের পদ। এ পদে থেকে সব ধরনের দায়িত্ব পালনের অভিজ্ঞতা অর্জনের প্রয়োজন রয়েছে। রাজনৈতিক তদ্বির ও চাপ এড়াতে এ রকম সিদ্ধান্ত কমিশনারদের ঘাড়ে চাপনো হয়েছে কি না—জানতে চাইলে ইকবাল মাহমুদ বলেন, ‘এটি আজগুবি কথা।’