ইউএসটিসি হাসপাতালে অগ্নিকাণ্ডে রোগীদের মধ্যে আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের খুলশীতে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউএসটিসির বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতালে অগ্নিকাণ্ডে অন্তত পাঁচজন আহত হয়েছে। এ সময় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আজ শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। সাততলা ভবনের এ হাসপাতালের চতুর্থ তলার অস্ত্রোপচার কক্ষে আগুন লাগে। পরে তা পাশেই রোগীদের রিকভারি কক্ষ ও গুদামে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর রোগীদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। এ সময় রোগী ও স্বজনেরা চারতলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে কান্নাকাটি শুরু করে দেয়। এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, ‘আগুন লাগার পর রোগীদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। তারা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কয়েকজন সামান্য আহত হতে পারেন।’