ইউক্রেন সরকারের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ আজ সোমবার প্রধানমন্ত্রী মিকোলা আজারভের নেতৃত্বাধীন সরকারের সদস্যদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন, তবে মন্ত্রী পরিষদকে অনুরোধ করেছেন অন্তর্বর্তী সরকারের সদস্য হিসেবে দায়িত্ব চালিয়ে নিতে।রয়টার্সের খবরে বলা হয়, গত ২৮ অক্টোবরের সাধারণ নির্বাচনে পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর আজারভ এবং তাঁর সরকারের কয়েকজন সদস্য মন্ত্রীর পদে বহাল থাকার যোগ্যতা হারান।এখন ইয়ানুকোভিচ আজারভকে বা অন্যদের নতুনভাবে নিয়োগ দিতে পারেন।