ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হতে চলেছেন ইয়ানুকোভিচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে রুশপন্থী বিরোধীদলীয় নেতা ভিকটর ইয়ানুকোভিচ তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইউলিয়া তিমোসেনকোর থেকে কিছুটা এগিয়ে আছেন। এ পর্যন্ত ৭০ শতাংশের বেশি ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে ভিকটর প্রধানমন্ত্রী তিমোসেনকো থেকে প্রায় চার শতাংশ ভোটে এগিয়ে আছেন।বিবিসি জানায়, এ পর্যন্ত গণনাকৃত ভোটের ওপর ভিত্তি করে ইউক্রেনের নির্বাচন কমিশন বলেছেন ইয়ানুকোভিচ ৪৯ শতাংশ ভোট পেয়ে ৪৫ শতাংশ ভোটপ্রাপ্ত ইউলিয়া তিমোসেনকো থেকে এগিয়ে আছেন। তবে নির্বাচন কমিশন স্থানীয় সময় সোমবার সকালের আগে নির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ করবে না বলে জানা গেছে।ভিকটর প্রধানমন্ত্রী তিমোসেনকোকে নির্বাচনের ফল মেনে নেওয়ার আহ্বান জানালেও তিমোসেনকো তা মেনে নিতে অস্বীকার করেন এবং এই ফলকে চ্যালেঞ্জ করতে ইচ্ছুক বলে জানা গেছে।টেলিভিশনে এক সাক্ষাত্কারে ইয়ানুকোভিচ বলেন, ‘আমি মনে করি, ইউলিয়া তিমোসেনকোর পদত্যাগ করার প্রস্তুতি নেওয়া উচিত। তিনি এটা ভালোভাবেই বুঝতে পারছেন। যা হোক, আমি মনে করি, তাঁকে এমনিতেই এ রকম পরামর্শ দেওয়া হবে।’২০০৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ভিকটর ইয়ানুকোভিচের বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে তথাকথিত অরেঞ্জ বিপ্লব ঘটিয়ে পরাজিত ঘোষণা করা হয়। তিনি যদি এ নির্বাচনে জয়ী হন, তবে তা হবে একটি স্মরণীয় প্রত্যাবর্তন।৫৯ বছর বয়সী এই সাবেক কারিগরের অধীনে ইউক্রেনের বৈদেশিক নীতি আরও বেশি রুশঘেঁষা হবে বলে ধারণা করা হচ্ছে।