ইউক্রেনের নির্বাচনী ফলকে চ্যালেঞ্জ করবেন ইউলিয়া
সম্প্রতি ইউক্রেনে প্রেসিডেন্ট নির্বাচনে পরাজিত প্রার্থী ইউলিয়া তাইমোশেঙ্কো নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে ভিক্তর ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণার পর ইউলিয়া নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ এনে বলেন, ভিক্তর ন্যায়সঙ্গতভাবে নির্বাচিত হননি।ইয়ানুকোভিচ তাঁর অভিযোগ প্রত্যাহার করে ইউলিয়ার প্রতি পদত্যাগ করার আহ্বান জানান।ইয়ানুকোভিচ তিন দশমিক চার আট শতাংশ ভোটে ইউলিয়াকে পেছনে ফেলে জয়ী হয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশের পর্যবেক্ষকেরা জানিয়েছেন, এ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে, যা গণতন্ত্রের জন্য একটি প্রশংসনীয় দৃষ্টান্ত।ইউলিয়া টেলিভিশনে দেওয়া এক বক্তৃতায় বলেন, ‘আমি দেশবাসীর কাছে এ বিষয়টি পরিষ্কার করে দিতে চাই যে ইয়ানুকোভিচ আমাদের প্রেসিডেন্ট নন।’ভবিষ্যতে যাই হোক না কেন, ইয়ানুকোভিচ কখনোই ন্যায়সঙ্গতভাবে ইউক্রেনের প্রেসিডেন্ট হতে পারবেন না। নির্বাচনের ফলকে চ্যালেঞ্জ করে আদালতে যাওয়ার বিষয়ে এক প্রশ্নের উত্তরে ইউলিয়া বলেন, আদালতে না যাওয়ার বিষয়টি হবে কোনো প্রতিবাদ ছাড়াই দেশকে অপরাধীর হাতে ছেড়ে দেওয়ার মতো।কিন্তু ইউলিয়া বলেন, ২০০৪ সালের নির্বাচনের পর ‘অরেঞ্জ বিপ্লবের’ মাধ্যমে রাস্তায় যে গণবিক্ষোভ গড়ে তোলা হয়েছিল, এবার ঠিক সেরকম করা হবে না।