ইউজার ফিস বণ্টনের সরকারি সিদ্ধান্ত ৩ মাস স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে আদায়কৃত অর্থ (ইউজার ফিস) হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সরকারি সিদ্ধান্তের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন।একই সঙ্গে সরকারি হাসপাতালে রোগীদের উন্নত সেবার নিশ্চয়তা বিধানে এবং ইউজার ফিস ভবিষ্যতে বৃদ্ধি না করতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেছেন। আগামী তিন সপ্তাহের মধ্যে স্বাস্থ্য, অর্থসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল জারিসহ অন্তর্বর্তীকালীন এ আদেশ দেন।হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার নির্দেশনা চেয়ে জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন।জনস্বার্থে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদসহ তিনজন আইনজীবী রিট আবেদনটি করেন।জানা গেছে, সরকারি হাসপাতালে রোগীদের কাছ থেকে ইউজার ফিস আদায়ের লক্ষ্যে গত বছরের দুই মার্চ স্বাস্থ্য মন্ত্রণালয় একটি পরিপত্র জারি করে। এ বছরের ২২ জুলাই স্বাস্থ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় ওই ইউজার ফিসের ৫০ শতাংশ হাসপাতালের চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের মধ্যে বণ্টনের সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করেই রিটটি করা হয়।অন্তর্বর্তীকালীন আদেশে স্বাস্থ্য, অর্থ ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে ১৫ দিনের মধ্যে একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে। ওই কমিটি উন্নত চিকিত্সা নিশ্চিত করতে নীতিমালা তৈরি করবে। একই সঙ্গে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে যেসব সরঞ্জাম প্রয়োজন, সেগুলোর তালিকা তৈরি করে চার সপ্তাহের মধ্যে তা আদালতে দাখিল করতে বলা হয়ছে।