ইউনিগেট ওয়ে টু ইউয়ের তিন কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানি ইউনিগেট ওয়ে টু ইউয়ের চেয়ারম্যান ফজল আবদুর রহমানসহ তিন কর্মকর্তাকে দুর্নীতির অভিযোগে করা একটি মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মহানগর হাকিম জুলফিকার হায়াত আজ বুধবার এ আদেশ দেন।অন্য দুই কর্মকর্তা হলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শফিকুর রহমান ও আবুল ফয়েজ মো. জিয়াউর রহমান।প্রতারণা করে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মাহমুদ হাসান গুলশান থানায় একটি মামলা দায়ের করেন।ইউনিগেট ওয়ে টু ইউ গত বছরের ১০ অক্টোবর জয়েন্ট স্টক ও ফার্ম থেকে অনলাইন ট্রেডিং, আমদানি রপ্তানিসহ ৪৬টি কার্যক্রম ঘোষণা করে নিবন্ধিত হয়। কিন্তু প্রতিষ্ঠানটি অনুমোদন না থাকা সত্ত্বেও আর্থিক ও ব্যাংকিং লেনদেনের কার্যক্রম শুরু করে। তারা নিরীহ মানুষকে স্বল্প সময়ে উচ্চমুনাফার লোভ দেখিয়ে গ্রাহক হতে উদ্বুদ্ধ করে এবং স্বল্প সময়ের মধ্যে সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। দুদক অনুসন্ধান করে দেখতে পায়, নিরীহ মানুষের সঙ্গে প্রতারণা করে আর্থিক অনুমোদন না থাকা সত্ত্বেও এরই মধ্যে প্রতিষ্ঠানটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ অভিযোগে দুদক মামলাটি করে।