ইউনিট উত্তরণের ‘ত্রিনয়নী নাট্যোৎসব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাট্যদল ইউনিট উত্তরণ আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘ত্রিনয়নী নাট্যোৎসব’। ঐতিহাসিক ও পৌরাণিক বিষয়বস্তু নিয়ে তৈরি দুটি নাটকের তিনটি প্রদর্শনী হবে এ উৎসবে। ধানমন্ডির কলাবাগান ক্লাব মাঠে সর্বজনীন দুর্গোৎসবে আজ সোমবার সন্ধ্যায় মঞ্চস্থ হবে নাটক উপমা। কালিদাসের মহাকবি হয়ে ওঠার প্রেক্ষাপট নিয়ে তৈরি হয়েছে উপমা নাটকটি। মঙ্গল ও বুধবার যথাক্রমে রাজারবাগ বরদেশ্বরী কালীমাতা মন্দির ও জাতীয় রমনা কালীমন্দির প্রাঙ্গণে মঞ্চস্থ হবে মা-দুর্গা নাটক। মহামায়া দুর্গার মাহাত্ম্য নিয়ে এই নাটক। ইউনিট উত্তরণের নাটক দুটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু।