ইউনিপে টু ইউর কর্মকর্তাদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপে টু ইউর কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও অর্থ ফেরতের দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন প্রতিষ্ঠানটির প্রতারিত গ্রাহকেরা। আজ শনিবার দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সমানে তাঁরা এ আয়োজন করেন। গ্রাহকেরা বলেন, ইউনিপে টু ইউ ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়ে আমাদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা এম এ জলিল, মুকিত, মুনতাসিরসহ অনেকেই দেশে নির্বিঘ্নে চলাফেরা করলেও প্রশাসন নির্বিকার। ইউনি মাল্টিপারপাস নামে নতুন প্রতিষ্ঠান খুলে তারা একই ধরনের প্রতারণা করে যাচ্ছে। ইউনিপে টু ইউর প্রতারক কর্মকর্তাদের অবিলম্বে গ্রেপ্তার ও কমিশন গঠনের মাধ্যমে বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার দাবি জানানা গ্রাহকেরা। এ ক্ষেত্রে তাঁরা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও দাবি করেন।