ইউনিপেটুইউয়ের এমডি ও জিএম গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাল্টি লেভেল কোম্পানি (এমএলএম) ইউনিপেটুইউ-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মুনতাসির হোসেন ও মহাব্যবস্থাপক (জিএম) জামশেদুর রহমানকে প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানার পুলিশ।মোহাম্মদপুর জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার গোলাম মোস্তফা প্রথম আলো ডট কমকে বলেন, গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর উত্তরা থেকে মুনতাসির ও হাতিরপুল এলাকা থেকে জামশেদুরকে গ্রেপ্তার করা হয়। তাঁদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা রয়েছে।মোহাম্মদপুর থানা পুলিশ জানিয়েছে, ইউনিপেটুইউয়ের এই দুই শীর্ষ কর্মকর্তা গ্রাহকদের কাছ থেকে এক হাজার ২০০ কোটি টাকা তুলে নিয়ে প্রতারণা করেছেন।মুনতাসির হোসেন সাংবাদিকদের কাছে দাবি করেন, এক হাজার ২০০ কোটি টাকার মধ্যে সাড়ে ৪০০ কোটি টাকা এখনো অ্যাকাউন্টে আছে; বাকি টাকা লভ্যাংশ হিসেবে টিম লিডাররা তুলে নিয়েছেন এবং কিছু টাকা বড় বিনিয়োগের জন্য প্রাথমিকভাবে লগ্নি করা হয়েছে।এদিকে ইউনিপেটুইউয়ের এই দুই শীর্ষ কর্মকর্তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে শত শত প্রতারিত গ্রাহক মোহাম্মদপুর থানায় জড়ো হন। তাঁরা ওই দুই কর্মকর্তার ফাঁসির দাবি করেন।