ইউনিপেটুইউয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিপেটুইউয়ের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। আজ মঙ্গলবার দুপুর সোয়া ১২টার দিকে দুদকের সহকারী পরিচালক তৌহিদুল ইসলাম বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।মামলায় ইউনিপেটুইউয়ের চেয়ারম্যান শহিদুজ্জামান শাহিন ও ব্যবস্থাপনা পরিচালক মুনতাসির হোসেনকে আসামি করা হয়েছে।মামলার এজাহারে উল্লেখ করা হয়, ইউনিপেটুইউ এ পর্যন্ত ২২৫ কোটি ২৪ লাখ টাকা গ্রাহকদের কাছ থেকে আদায় করেছে। এর মধ্যে ২৬ কোটি টাকা বিভিন্ন সময়ে কোম্পানির খরচ হিসেবে দেখানো হয়েছে, যা বিধিবহির্ভূতভাবে করা হয়েছে।