ইউনিসেফের দূত হলেন আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউড তারকা আমির খানকে গত বুধবার ভারতে জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিলের (ইউনিসেফ) শুভেচ্ছা দূত হিসেবে নিয়োগ করা হয়েছে। শিশুদের পুষ্টিবিষয়ক প্রচারণামূলক কর্মকাণ্ড চালানোর জন্য আমির খানকে এই তহবিলের দূত করা হলো। আমির বলেছেন, তিনি তাঁর এই নতুন পদ দায়িত্ব হিসেবে নিয়েছেন। এটিকে তিনি মোটেও বোঝা মনে করছেন না।আমির বলিউডের তৃতীয় তারকা হিসেবে এই দায়িত্ব পেলেন। এর আগে অমিতাভ বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া ইউনিসেফের দূত হয়েছিলেন। দুই বছরের নিচে যেসব শিশু রয়েছে, তাদের পুষ্টি সমস্যা সমাধানে কাজ করবেন আমির। ওয়েবসাইট।