ইউনিয়ন পরিষদ ফোরামের সভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরাম চুয়াডাঙ্গা জেলা কমিটির সভা ৩ জানুয়ারি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ফোরামের জেলা শাখার সভাপতি দামুড়হুদার হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বক্তব্য দেন প্রধান অতিথি সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার, বিশেষ অতিথি জেলা প্রশাসক ভোলানাথ দে, চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার, সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আজাদুল ইসলাম, জীবননগর উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের মহাসচিব আতাউল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন, কেন্দ্রীয় সদস্য শায়লা শারমিন, মকবুলার রহমান, সাইফুল ইসলাম ও সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা সভাপতি সিদ্দিকুর রহমান আব্দুর রাজ্জাক, গোলাম ফারুক জোয়ার্দ্দার, আহমদ আলী, ইউসুফ আলী ও সেলিনা খাতুন। শেষে দামুড়হুদার হাউলী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামকে সভাপতি এবং সদরের মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়।