ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ১৭টি জেলার ১৩১টি ইউনিয়ন পরিষদে কাল মঙ্গলবার দ্বিতীয় দফা নির্বাচন শুরু হচ্ছে।কিশোরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ ছাড়া কুষ্টিয়ায় ১১টি, গাজীপুরে একটি, গোপালগঞ্জে পাঁচটি, চাঁদপুরে ছয়টি, টাঙ্গাইলে ১২টি, ঢাকায় ছয়টি, দিনাজপুরে সাতটি, নরসিংদীতে তিনটি, নেত্রকোনায় ছয়টি, পাবনায় নয়টি, ভোলায় পাঁচটি, মুন্সিগঞ্জে ১০টি, ময়মনসিংহে ১০টি, শেরপুরে১২টি, সিরাজগঞ্জে নয়টি ও সিলেটের আটটি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে।নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, ইউনিয়ন পরিষদের দ্বিতীয় দফা নির্বাচন আগামী ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত হবে।প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা সাংবাদিকদের জানান, ইউনিয়ন পরিষদ নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত করার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে।এদিকে নির্বাচন কমিশনার ছহুল হোসাইন বলেছেন, নির্বাচন চলাকালে ভিডিপি, র্যাব ও বিজিবির সদস্যরা নিরাপত্তার দায়িত্বে থাকবেন। ইউএনবি।