ইউনুসের চোখে অন্য এক বাংলাদেশ (ভিডিও)

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া কাপের ইতিহাসে দুই সফলতম দল ভারত ও শ্রীলঙ্কা। এই দুই দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। পাকিস্তানের তারকা ব্যাটসম্যান ইউনুস খানের চোখে মুশফিকুর রহিমে নেতৃত্বে বর্তমান দলটা অন্য এক বাংলাদেশ।কাল বৃহস্পতিবার দুপুরে শিরোপা-নির্ধারণী লড়াইয়ে মুখোমুখী হবে বাংলাদেশ ও পাকিস্তান। এর আগে মিরপুরে আজ সংবাদমাধ্যমের মুখোমুখী হয়েছিলেন ইউনুস। সেখানেই তিনি জানিয়েছেন, প্রতিপক্ষ বাংলাদেশ সম্পর্কে পাকিস্তানের মনোভাবের কথা।বাংলাদেশ দল পুরোপুরি বদলে গেছে। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং—সব দিকেই উন্নতি করেছে দলটি, মূল্যায়ন ইউনুস খানের।ইউনুসের মতে, বর্তমান বাংলাদেশ দলটা একক কোনো ক্রিকেটার-নির্ভর নয়। দলের জয়ে সবাই কম বেশি অবদান রাখছেন। তাঁর ভাষায়, ‘বাংলাদেশের কেউ হয়তো ১৫০ রান করছে না। তবে ৪০-৫০ রান অনেকেই করছে। ভালো দল সেটাই, যার খেলোয়াড়েরা (যার কাছে প্রত্যাশা করে দল) ঠিক সময়ে পারফর্ম করতে পারে।’সাকিব আল হাসান ও তামিম ইকবালের নামটা অবশ্য আলাদা করেই বলেছেন ইউনুস। কথার প্রসঙ্গে বেশ কয়েকবার বাংলাদেশের এই দুই ক্রিকেটারের প্রশংসা করেন তিনি।ফাইনালের লড়াইয়ে কাল চাপে থাকবে কে—বাংলাদেশ নাকি পাকিস্তান? ইউনুস মনে করেন, চাপটা দুই দলের ওপরই সমান। তাঁর কথায়, ‘নিজের দেশে এশিয়া কাপ খেলছে বলে বাংলাদেশের ওপর চাপ থাকবে।’ আর চাপ যে পাকিস্তানের ওপরও থাকবে, এটাও অবশ্য স্বীকার করে নিয়েছেন ইউনুস। বললেন, ‘ফাইনাল খেলা। চাপ তো থাকবেই। দুই দলের ওপরই চাপ আছে।’

ভিডিও: শামসুল হক