ইউনূস যথারীতি তাঁর পদে বহাল আছেন: গ্রামীণ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেল জয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে অব্যাহতি দেওয়ায় ভিন্ন প্রতিক্রিয়া ব্যক্ত করেছে গ্রামীণ ব্যাংক। ব্যাংকের আইন পরামর্শদাতাদের মতে, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূস যথারীতি তাঁর পদে বহাল আছেন।আজ বুধবার গ্রামীণ ব্যাংকের তথ্য ও গণমাধ্যম সমন্বয়ের মহাব্যবস্থাপক জান্নাত-ই-কাওনাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রামীণ ব্যাংকের প্রতিক্রিয়ায় জানানো হয়েছে, এটা আইনগত বিষয়। অর্থমন্ত্রী মহোদয়ও গতকাল বলেছেন, এটা আইনগত বিষয়। গ্রামীণ ব্যাংক এ বিষয়ে আইনজ্ঞদের পরামর্শ নিচ্ছে। তারা সম্পূর্ণ বিষয়টির আইনগত দিক পরীক্ষা করে দেখছে। গ্রামীণ ব্যাংক একনিষ্ঠভাবে সব আইন পালন করে এসেছে। ব্যবস্থাপনা পরিচালকের নিয়োগ-সংক্রান্ত আইনগুলোও যথাযথভাবে পালন করেছে।