ইউনূস সম্মানিত ব্যক্তি, তাই উদ্বেগ প্রকাশ করেছি: মরিয়ার্টি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি বলেছেন, ‘মুহাম্মদ ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন সম্মানিত ব্যক্তি। তা ছাড়া যুক্তরাষ্ট্রেও গ্রামীণ ব্যাংকের শাখা রয়েছে। এ জন্য আমরা তাঁর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছি।’আজ বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে সরিয়ে দেওয়ার পর উদ্বেগ প্রকাশের বিষয়ে তিনি এ কথা বলেন। ব্র্যাক সেন্টার ইনে দুই দিনব্যাপী ‘এডুকেশন ইউএসএ মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।