ইউনূস সাহেব মিথ্যাচার করছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতু ও গ্রামীণ ব্যাংককে সমস্যা হিসেবে আখ্যায়িত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, এ দুটি সমস্যা নিয়ে তিনি এখন ভয়ংকরভাবে আক্রান্ত। আজ রোববার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত ‘হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সুশাসনের চ্যালেঞ্জ: উত্তরণের উপায়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।এ সময় অনেকটা উত্তেজিত স্বরে অর্থমন্ত্রী বলেন, ‘গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূস সাহেব মিথ্যা বলছেন, মিথ্যাচার করছেন, প্রপাগান্ডা চালাচ্ছেন। তিনি বলছেন, সরকার এটা দখল করতে চায়। আমরা বারবার বলছি, সরকার গ্রামীণ ব্যাংক দখল করতে চায় না। গ্রামীণ ব্যাংক নিয়ে যেটা হচ্ছে, সেটা আননেসেসারি ক্যাম্পেইন, ইটস হার্মফুল ফর কান্ট্রি (অযথা প্রচারণা, এটা দেশের জন্য ক্ষতিকর)।’ অর্থমন্ত্রী বলেন, ‘ইউনুস সাহেব অবশ্যই ক্ষুদ্রঋণের জন্য নমস্য। তবে, ক্ষুদ্রঋণ নিয়ে এ দেশে কাজ করা আরও একজন লোক আছে। তিনি এখানে বসে আছেন। সেটা আমি।’ অর্থমন্ত্রী বলেন, ‘ইউনূস সাহেব ক্ষুদ্রঋণের প্রসার ঘটিয়েছেন ১২ শতাংশ পর্যন্ত। আমি সেটাকে ৩০ শতাংশে নিয়ে গেছি। আমি কোনো প্রতিষ্ঠানের হয়ে কাজ করিনি।’বৈঠকে অন্যান্যের মধ্যে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল, এম হাফিজউদ্দিন খান, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ও হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।