ইউনূসকে চেয়ারম্যান পদে নিয়োগের অনুরোধ
গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দিয়ে ব্যাংকটিকে রক্ষা করতে সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের নয় নির্বাচিত সদস্যের পক্ষে রোজিনা বেগম। রোজিনা বলেন, ‘ইউনূস গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তাঁর সারা জীবনের সব ত্যাগ-তিতিক্ষার বিনিময়ে তিলে তিলে গড়া আজকের এই গ্রামীণ ব্যাংক। আমাদের কাছ থেকে কেউ তাঁকে বিচ্ছিন্ন করতে পারবে না, যত দিন বেঁচে আছি তাঁর সঙ্গে থাকব। তিনি যত দিন বেঁচে আছেন আমাদের সঙ্গে থাকবেন। ব্যাংকের মালিক হিসেবে আমরা কাকে কী শর্তে নিয়োগ দেব, এ অধিকার একান্তভাবেই আমাদের। । তার পরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।’বিচার বিভাগ সরকারের অঙ্গ নয়। আদালত থেকে বেরিয়ে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে অনানুষ্ঠানিকভাবে তিনি সাংবাদিকদের কাছে এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘বোর্ড ইউনূসকে নিয়োগ দিয়েছে। যিনি চাকরি দেন তিনিই চাকরি থেকে অব্যাহতি দেন, এটাই নিয়ম। আমাদের কিছু না জানিয়ে, সিদ্ধান্ত গ্রহণের সুযোগ না দিয়ে বাংলাদেশ ব্যাংক ইউনূসকে অব্যাহতি দেওয়ার আদেশ দেয়।’ অন্যদিকে ইউনূসের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ বলেন, ‘কোন আইনে বাংলাদেশ ব্যাংক অব্যাহতির আদেশ দিয়েছে, এটা নিয়ে অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ ব্যাংকের আইনজীবী দ্বিমত পোষণ করেছেন। রিভিউ হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আদেশ শুনে যা মনে হয়েছে তাতে রিভিউ করা প্রয়োজন।’ আর দেশে আইনের শাসন আছে কি না, এটা নিয়ে আশঙ্কা প্রকাশ করে নয় পরিচালকের পক্ষে সারা হোসেন বলেন, ‘দেশে আইনের শাসন আছে, এটা ভেবেই আমরা আদালতে এসেছিলাম। এখন আশঙ্কা হচ্ছে, দেশে আইনের শাসন না ক্ষমতার শাসন? যারা বলেছে দেশে আইনের শাসন আছে, তাদের কাছে জানতে চাই কীভাবে দেশে আইনের আসন আছে? এটা কি জনগণের জন্য?’