ইউনূসের ক্ষুদ্রঋণ মানুষকে মুক্তি দিতে পারেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসের ক্ষুদ্রঋণ প্রকল্প বাংলার মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারেনি বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাংসদ ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ।আজ রোববার রাতে জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের ওপর বক্তব্যকালে বরগুনার সাংসদ ধীরেন্দ্র দেবনাথ বলেন, বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লব এবং শেখ হাসিনার একটি বাড়ি, একটি খামার—বাংলার মানুষকে দরিদ্রতা থেকে মুক্তি দিতে পারে। ইউনূসের ক্ষুদ্রঋণ তা পারবে না।ধীরেন্দ্র দেবনাথ আরও বলেন, ‘আমরা ইউনূসকে সম্মান করি। আওয়ামী লীগ এই নোবেলজয়ীকে একটি কটু কথাও বলেনি। কিন্তু বিরোধী দল বিএনপি এখন যে আচরণ করছে, তাতে মনে হচ্ছে তারা ইউনূসকে ভালোবাসে আর আমরা ইউনূসকে অপমান করি। এটা ঠিক নয়।’ বিরোধী দল নিজেদের স্বার্থসিদ্ধির আশায় এখন ইউনূসের জন্য দরদ দেখাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।সুনামগঞ্জ-৫ আসনের আওয়ামী লীগের সাংসদ মহিবুর রহমান কারও নাম উল্লেখ না করে বলেন, ‘যাঁরা দারিদ্র্য নিয়ে ব্যবসা করেন, যাঁরা মেডেল পেতে চক্রান্ত করেন, তাঁদের মুখোশ উন্মোচন করতে হবে।’ তিনি বলেন, ‘বিপদ থেকে উদ্ধার পেতে এখন তাঁরা হাজার হাজার কোটি টাকা খরচ করে লবিস্ট নিয়োগ করেছেন। এখন তাঁরা সাম্রাজ্যবাদী এজেন্টদের নামে কথা বলেন। এই কথা শুনে লজ্জা হয়।’আজ রাষ্ট্রপতির ভাষণের ওপর আরও বক্তব্য দেন পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন, আখতারুজ্জামান চৌধুরী, শেখ আবদুল ওয়াহাব, হাবিবুন নাহার প্রমুখ। এ আলোচনা শেষে সংসদের বৈঠক কাল সোমবার সন্ধ্যা সাতটা পর্যন্ত মুলতবি করা হয়।