ইউনূসের নাম জড়িত থাকুক, চাই না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ্মা সেতুর অর্থায়নে বিশ্বব্যাংকের ঋণচুক্তি বাতিল প্রসঙ্গে দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস আমাদের গর্ব। কিন্তু জাতি যখন স্বাবলম্বী হয়ে এগিয়ে যাচ্ছে, তখন এ ধরনের একটি আন্তর্জাতিক বিষয়ে তাঁর নাম জড়িত থাকুক, এটা আমরা চাই না।’আজ শুক্রবার রাজধানীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের এক আলোচনাসভায় সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন। বেসরকারি একটি টিভি চ্যানেলে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন প্রচারিত হয়েছে।প্রচারিত ওই প্রতিবেদনে সুরঞ্জিত বলেন, ‘পদ্মা সেতু নিয়ে বিশ্বব্যাংকের সিদ্ধান্ত দুর্ভাগ্যজনক। কিন্তু বিরোধী দলের ভূমিকা একেবারেই লজ্জাজনক। কারণ আমরা আশা করি, পদ্মা সেতু নির্মাণে বিরোধী দলও আমাদের সঙ্গে থাকবে।’