ইউনূসের পদত্যাগের খবর ভিত্তিহীন: গ্রামীণ ব্যাংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব থেকে নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের পদত্যাগের যে সংবাদ বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে, তা ভিত্তিহীন বলে উল্লেখ করেছে গ্রামীণ ব্যাংক। আজ বৃহস্পতিবার গ্রামীণ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মুহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যথারীতি দায়িত্ব পালন করছেন। গ্রামীণ ব্যাংকের জিএম মোহাম্মদ শাহজাহান বিজ্ঞপ্তিটিতে স্বাক্ষর করেছেন। ইউএনবি।