ইউনূসের রিট খারিজাদেশের বিরুদ্ধে আপিল হবে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে করা রিট দুটির খারিজাদেশের বিরুদ্ধে আপিল করা হবে। কাল বুধবার এ আপিল করা হতে পারে।এ ব্যাপারে মুহাম্মদ ইউনূসের আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কাল আপিল করা হতে পারে।