ইউনূসের সঙ্গে সমঝোতা করতে সরকার প্রস্তুত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহাম্মদ ইউনূসের সঙ্গে সমঝোতা করতে সরকার প্রস্তুত। তবে এ বিষয়ে মুহাম্মদ ইউনূসকেই এগিয়ে আসতে হবে। আজ বুধবার অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক বিজ্ঞপ্তি দিয়ে এ কথা জানায়।ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম সচিব গকুল চাঁদ দাস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিভিন্ন জাতীয় দৈনিকে ‘ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রীর সমঝোতার উদ্যোগের খবর নাকচ: অর্থমন্ত্রী’ শিরোনামের প্রকাশিত সংবাদটি সঠিক নয়।অর্থমন্ত্রী শুধু প্রধানমন্ত্রীর নির্দেশে অর্থমন্ত্রীকে প্রধান করে কোনো কমিটি হয়েছে কি না, সে বিষয়ে মন্তব্য করেছিলেন। সমঝোতার বিষয়ে নয়।