ইউপি চেয়ারম্যানসহ দুজন খুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ২ নম্বর বিনোদনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ইউপি) মো. সিরাজুল ইসলাম ও তাঁর সঙ্গী এনামুল কবির গতকাল শনিবার রাত ১১টার দিকে দূর্বৃত্তদের হাতে খুন হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ জানায়, সিরাজুল ইসলাম ও এনামুল নবাবগঞ্জ উপজেলা সদর থেকে গ্রামের বাড়ি রামভদ্রপুর যাচ্ছিলেন। তাঁরা ডানশের ঘাট এলাকায় পৌঁছলে সেখানে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের কুপিয়ে হত্যা করে।নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজনকে আটক করেছে।