ইউপি নির্বাচন নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলার সিডিখান ইউনিয়নে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আজ সোমবার দুপুর ১২টায় সংঘর্ষ শুরু হয়। বিকেল তিনটায় শেষ খবর পাওয়া পর্যন্ত তা চলছিল। আহত ব্যক্তিদের কালকিনি ও মাদারীপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় লোকজন, জেলা পুলিশ ও কালকিনি থানা সূত্রে জানা গেছে, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মান্নান সরদার ও চেয়ারম্যান পদপ্রার্থী কাওছার কবিরাজের মধ্যে বিবাদের জের ধরে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্র ও আগ্নেয়াস্ত্র নিয়ে পরস্পরকে আক্রমণ করে। এমনকি তারা বোমারও বিস্ফোরণ ঘটায়। এতে অন্তত ৫০ জন আহত হয়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন মণ্ডল জানান, খবর পেয়ে র্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের সদস্যরা, জেলা ডিবি পুলিশের দুটি দল ও কালকিনি থানা পুলিশ জেলার দুর্গম এই ইউনিয়নে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।