ইউপি নির্বাচনের কারণে আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট দিতে শ্রমিকদের ছুটি দেওয়ায় আজ শনিবার সকাল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। কাল রোববার উপজেলার ইউপিতে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হবে।শুক্রবার বাংলাদেশের আর রোববার ভারতের সরকারি ছুটি। আজ শনিবারও বন্ধ থাকায় বন্দর দিয়ে টানা তিন দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকছে।আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি মো. শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ইউপি নির্বাচনে ভোট দিতে শ্রমিকেরা নির্বাচনের এক দিন আগেই ছুটি দাবি করেন। এর পরিপ্রেক্ষিতে আজ তাঁদের ছুটি দেওয়া হয়। আগামী সোমবার থেকে বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে। বন্দরের শুল্ক কর্মকর্তা মো. আবুল বাশার চৌধুরী প্রথম আলোকে বলেন, বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের মধ্যে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।