ইউপিএ ছাড়বেন না মমতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবসর ভাতাসহ সরকারের অর্থনৈতিক কিছু সংস্কারের বিরোধিতা করলেও সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) ছাড়বেন না বলে আশ্বাস দিয়েছেন জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।গতকাল শনিবার কলকাতায় প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনির সঙ্গে বৈঠককালে মমতা এ আশ্বাস দেন বলে তিনি জানান। আজ রোববার ‘টাইমস অব ইন্ডিয়া’র খবরে এ তথ্য জানানো হয়।এক ঘণ্টারও বেশি সময় ধরে চলা এ বৈঠকে অ্যান্টনি তৃণমূল কংগ্রেস নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কেন্দ্রের সমর্থন থাকার প্রতিশ্রুতি দেন।কংগ্রেস সূত্র জানায়, বর্ষাকালীন অধিবেশন সামনে রেখে অ্যান্টনি ও মমতা গুরুত্বপূর্ণ কিছু বিল নিয়ে আলোচনা করেছেন। এর মধ্যে ফরওয়ার্ড ট্রেডিং বিল, ন্যাশনাল হাইওয়ে বিল ও ভূমি অধিগ্রহণ বিল রয়েছে, যার সব কয়টির বিরোধিতা করেছে তৃণমূল।বৈঠকে মমতা অর্থসংকটে থাকা এ রাজ্য সরকারকে অর্থ বরাদ্দ ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অর্থ ছাড়ের বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। জবাবে প্রতিরক্ষামন্ত্রী দ্রুত অর্থ ছাড় দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেন।