ইউপিএলের উৎসব
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ শুক্রবার রাজধানীর শাহজাদপুরে ‘দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেডে’র বই বিপণিকেন্দ্রে শুরু হচ্ছে ইউপিএল বই উৎসব। বেলা তিনটা ৪৫ মিনিটে আয়োজিত এ উৎসবের উদ্বোধনীতে তথ্যসচিব হেদায়েতউল্লা আল মামুন এবং ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। ২৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এ উৎসব। এ ছাড়া উৎসবে ‘বইয়ের আড্ডা’ শীর্ষক অনুষ্ঠানে বই নিয়ে আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আজ উদ্বোধনী দিনে পাকিস্তানীদের দৃষ্টিতে একাত্তর এবং সেই সব পাকিস্তানী বই নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। সন্ধ্যা সাড়ে ছয়টায় হবে গানের অনুষ্ঠান। এতে গান করবেন শায়ান। বিজ্ঞপ্তি।