প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পর্যায় সারণির ৯২তম মৌলের নাম হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের ছয়টি আইসোটোপ পাওয়া যায়। ইউরেনিয়াম ২৩৪, ২৩৫ ও ২৩৮ আইসোটোপ প্রাকৃতিকভাবে পাওয়া যায়। ১৭৮৯ সালে জার্মান রসায়নবিদ মার্টিন কালাপ্রোথ ইউরেনিয়াম আবিষ্কার করেন। ১৯১২ সালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণাগারে প্রথম রাসায়নিকভাবে ইউরেনিয়ামের সন্ধান পাওয়া যায়। ১৯৩৪ সালে মার্কিন পদার্থবিদ এনরিকো ফার্মি পারমাণবিক ফিউশনের জন্য ইউরেনিয়াম ব্যবহার শুরু করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইউরেনিয়াম-২৩৮ ব্যবহার করে পারমাণবিক বোমা সৃষ্টি করা হয়। কাজাখস্তান, কানাডা, অস্ট্রেলিয়া, নামিবিয়ায় সবচেয়ে বেশি ইউরেনিয়াম উত্পাদন করা হয়। বিশ শতকের শুরুতে ইউরেনিয়ামকে শুধু ফটোগ্রাফিক প্লেটে ব্যবহারের জন্য সংগ্রহ করা হতো।