ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্বিগুণ করবে ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূগর্ভস্থ ফোর্ডো পারমাণবিক স্থাপনায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দ্বিগুণ করতে চায় ইরান। জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এ খবর জানিয়েছে। সংস্থাটির ফাঁস হওয়া একটি নথিতে বলা হয়েছে, ফোর্ডোতে দুই হাজার ৮০০ পারমাণবিক চুল্লি আছে। শিগগিরই এ সংখ্যা দ্বিগুণ করতে চায় দেশটি। বিবিসির খবরে বলা হয়, ভূগর্ভস্থ স্থাপনায় পারমাণবিক চুল্লির বাড়ার এ প্রবণতা ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে পশ্চিমাদের সন্দেহ আরও বাড়াবে।আইএইএ আরও জানায়, ২০১০ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত ইরান ২৩৩ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম তৈরি করেছে। চলতি বছরের আগস্ট থেকে দেশটির ইউরেনিয়াম উত্পাদনের হার বেড়েছে ৪৩ কেজি।আইএইএ’র মতে, ইরান ২০ ভাগ সমৃদ্ধ ৯৬ কেজি ইউরেনিয়ামকে তেহরানে চিকিত্সাবিষয়ক গবেষণায় জ্বালানি হিসেবে ব্যবহার করেছে। বিশেষজ্ঞদের মতে, ২০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ৯০ ভাগ সমৃদ্ধ করা বেশ কঠিন। অথচ পরমাণু অস্ত্র তৈরির জন্য দরকার ৯০ ভাগ সমৃদ্ধ ইউরেনিয়াম। পশ্চিমাদের দাবি, ইরান পরমাণু বোমা তৈরির উদ্দেশে ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। বিপরীতে ইরানের দাবি, শান্তিপূর্ণ কাজে ব্যবহারের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি চালু রয়েছে।