ইউরো-মার্কিন সফরে বেবী নাজনীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সংগীত তারকা বেবী নাজনীন প্রায় এক মাসের জন্য ইউরোপ-আমেরিকা ট্যুরে ঢাকা ছেড়ে গেলেন। ৫ ফেব্রুয়ারি ভোর রাতে আরব আমিরাতের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। তাঁর প্রথমে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে যাওয়ার কথা রয়েছে। প্রবাসী বাংলাদেশিদের আয়োজনে আমেরিকার কয়েকটি শহরে অনুষ্ঠেয় একটি চেইন কনসার্টে অংশ নেবেন তিনি। এই অনুষ্ঠানগুলোতে ভারতের একাধিক তারকাশিল্পীও থাকবেন বলে জানিয়েছেন বেবী নাজনীন।নিউইয়র্ক দিয়েই শুরু হচ্ছে বেবী নাজনীনের আমেরিকা-ইউরোপ ট্যুর। পরে ডালাস, ম্যানহাটন, নিউজার্সি শেষে আবারও নিউইয়র্ক দিয়ে শেষ হবে তাঁর কনসার্ট। এরই মধ্যে ইউরোপে যাবেন বেবী। ফ্রান্স, ইতালি হয়ে জার্মানি। আমেরিকা-ইউরোপ ট্যুরের উদ্দেশে দেশ ছাড়ার আগে বেবী নাজনীন মুঠোফোনে বলেন, ‘বেশ কিছু দিন আগেই এ অনুষ্ঠানগুলোর আলোচনা চলছিল। আমি যখন বিদেশে যাই একসঙ্গে বেশ কয়েকটি কনসার্টের চুক্তি করেই যাই। ফলে একটা লম্বা সময়ের জন্য ঢাকা ছাড়তে হয় আমাকে।’বেবী নাজনীনের আমেরিকা-ইউরোপ ট্যুরে তাঁর সঙ্গে গিয়েছেন চারজন যন্ত্রশিল্পী। মার্চের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে ঢাকা ফেরার কথা রয়েছে তাঁর। দেশে ফিরেই নতুন একক অ্যালবামের রেকর্ডিং শুরু করবেন তিনি।