ইউরোজোনে বেকারত্বের হার সর্বোচ্চ
ইউরোজোনে বেকারত্বের হার অন্য যেকোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সরকারি তথ্যমতে, গত নভেম্বরে বেকারত্বের হার ১১ দশমিক ৮ শতাংশে পৌঁছায়। অক্টোবরে এই হার ছিল ১১ দশমিক ৭ শতাংশ। আজ বুধবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।ইউরোপের পরিসংখ্যানবিষয়ক সংস্থা ইউরোস্ট্যাট জানায়, ইউরোজোনে কর্মহীন মানুষের সংখ্যা এখন এক কোটি ৮৮ লাখ।তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অবস্থা অপরিবর্তিত রয়েছে। ইইউভুক্ত দেশগুলোতে গত নভেম্বর ১০ দশমিক ৭ শতাংশ মানুষ বেকার ছিলেন। পুরো ইউরোপে এখন দুই কোটি ৬০ লাখেরও বেশি মানুষ বেকার। গত নভেম্বর ইউরোজোনের সদস্য রাষ্ট্র স্পেনে এ-সংকট তীব্র আকার ধারণ করে। সেখানে বেকারত্বের হার ছিল ২৬ দশমিক ৬ শতাংশ। গ্রিসে ছিল ২০ শতাংশ।ইউরোজোনে বেকার মানুষের মধ্যে ২৪ দশমিক ৪ শতাংশ তরুণ। ইইউতে এই হার ২৩ দশমিক ৭ শতাংশ। এর মধ্যে গ্রিসে ২৫ বছরের কম বয়সী তরুণ রয়েছে ৫৭ দশমিক ৬ শতাংশ। স্পেনে ৫৬ দশমিক ৫ শতাংশ।