ইউরোপ সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের প্রেসিডেন্ট থেইন সেইন প্রথমবারের মতো ইউরোপ সফরে গেছেন। সেখানে তিনি ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ পর্যায়ের আলোচনায় অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। গতকাল সোমবার সন্ধ্যায় তিনি নরওয়ের উদ্দেশে ইয়াঙ্গুন ছেড়ে যান। আজ মঙ্গলবার বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।দেশটির কর্মকর্তারা জানান, প্রেসিডেন্ট থেইন সেইন ইউরোপীয় ইউনিয়নভুক্ত নয় এমন পাঁচটি দেশ—নরওয়ে, ফিনল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম ও ইতালি সফর করবেন। এসব দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার এবং মিয়ানমারের সংস্কারপ্রক্রিয়া ও অধিকারসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা হবে। ইউরোপ সফর শেষে আগামী ৮ মার্চ তাঁর দেশে ফেরার কথা।গত বছর থেইন সেইন যুক্তরাষ্ট্র সফর করেন। এটি ছিল ৪৬ বছরের মধ্যে মিয়ানমারের কোনো নেতার প্রথম যুক্তরাষ্ট্র সফর।