ইউরোপকে রেস্তোরাঁ মনে করে যুক্তরাজ্য: ওলাঁদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপকে সেলফ-সার্ভিস রেস্তোরাঁ হিসেবে ব্যবহার করেছে যুক্তরাজ্য। ফ্রান্সের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ এ কথা বলে আরেকবার একহাত নিলেন সে দেশের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে। ওলাঁদ আরও বলেন, শিগগিরই তিনি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে সাক্ষাত্ করবেন।ফ্রান্সের সমাজতন্ত্রী দলের নতুন প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ যুক্তরাজ্যের প্রতি অনেক বেশি আক্রমণাত্মক। ওলাঁদ নিজেকে পুঁজিবাদ ও চলমান অর্থনৈতিক ব্যবস্থার শত্রু হিসেবে ঘোষণা করেছেন।ওলাঁদ বলেছেন, যুক্তরাজ্য সব সময় লন্ডনের স্বার্থরক্ষার জন্য কাজ করেছে। তিনি ক্যামেরনের উদ্দেশে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ইউরোপ যুক্তরাজ্যের কোনো সেলফ-সার্ভিস রেস্তোরাঁ নয়। তিনি বলেন, এখন থেকে ইউরোপে যুক্তরাজ্যের ভবিষ্যত্ অনিশ্চিত। ডেইলি মেইল।