ইউরোপীয় ইউনিয়নের শান্তিতে নোবেল জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরওয়ের নোবেল শান্তি পুরস্কার কমিটি আজ শুক্রবার ২০১২ সালের শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) নাম ঘোষণা করেছে। খবর রয়টার্সের।দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপকে এক করার ক্ষেত্রে ইইউর ঐতিহাসিক ভূমিকা ও ঋণ সংকটে জর্জরিত ইউরো জোনকে উদ্ধারে নেতৃত্ব দেওয়ার কৃতিত্বের কারণে এবারের শান্তি পুরস্কার পেল ইইউ। কাউন্সিল অব ইউরোপ সেক্রেটারি জেনারেল থর্বজেরন জাগল্যান্ডের নেতৃত্বে পাঁচজনের একটি প্যানেল এবারের নোবেল বিজয়ী নির্বাচিত করেছে। নরওয়ের অসলোতে আগামী ১০ ডিসেম্বর এ পুরস্কার দেওয়া হবে। নোবেল কমিটির বিবৃতিতে বলা হয়, ইউরোপে শান্তি ও ঐক্য প্রতিষ্ঠায় এবং গণতন্ত্র ও মানবাধিকারের পক্ষে লড়াইয়ে গত ছয় দশকের অবদানের জন্য ইউরোপীয় ইউনিয়নকে এ পুরস্কার দেওয়া হলো।