ইউরোপে তুষারপাতে মৃতের সংখ্যা বেড়ে ২৫০
ইউরোপজুড়ে অসহনীয় শীত আর তুষারপাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে আড়াই শ। এর মধ্যে কেবল ইউক্রেনেই মারা গেছে ১২২ জন। তুষারপাতে আটকা পড়া একটি ফেরি থেকে গতকাল শনিবার কয়েক শ মানুষকে উদ্ধার করা হয়েছে। তাপমাত্রা ৩৮ দশমিক ১ ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যাওয়ায় বহু মানুষ ঠান্ডায় জমে গিয়ে মৃত্যুর প্রহর গুনছে।সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতে ইউক্রেন, ইতালি, বসনিয়া, আলবেনিয়া, রুমানিয়াসহ আরও কয়েকটি দেশে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।ইতালির রোম শহরে তীব্র তুষারপাতের ফলে অপেক্ষাকৃত অগভীর ও লবণাক্ত জলের বিখ্যাত ভেনিস হ্রদটি বরফে ঢেকে গেছে। মাইনাস ২৭ ডিগ্রি তাপমাত্রার কারণে পোলান্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫।বসনিয়ায় তুষারপাতে জনজীবন চরম দুর্ভোগ নেমে এসেছে। রাস্তাঘাটে যানজটও বেড়ে গেছে। এতে অ্যাম্বুলেন্স চলাচলেও বিঘ্ন ঘটছে।ক্রোয়েশিয়া ও সাইবেরিয়ার প্রেসিডেন্ট ইভো জসিপোভিক ও বরিস তাদিক তাঁদের শুক্রবারের আঞ্চলিক বৈঠক মুলতবি করেছেন। আলবেনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ইভান ব্রাজোভিক বলেন, উত্তর পর্বত অঞ্চলের একটি গ্রাম তীব্র তুষারপাতে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। পরে সেখানকার ১২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। নেদারল্যান্ডেরও বেশকিছু বিমানের ফ্লাইট স্থগিত করা হয়েছে।এ ছাড়া বাল্টিক দেশগুলোর মধ্যে লাতভিয়া, লিত্ভা, লিথুয়ানিয়া, এস্তোনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, চেক প্রজাতন্ত্র, ইতালি, স্লোভাকিয়া, ফ্রান্স অস্ট্রিয়া ও গ্রিসের অনেক মানুষ মারা গেছে।