ইউসিবিএলের কার্ড বিভাগের প্রধান গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) কার্ড বিভাগের প্রধান শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে গুলশানের প্রধান কার্যালয় থেকে পুলিশ তাঁকে থানায় নিয়ে ধরে নিয়ে যায়। এর আগে গত রোববার ক্রেডিট কার্ড ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ১০ কোটি তুলে নেওয়ার অভিযোগে ওই ব্যাংকের চার কর্মকর্তাকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করেছে ব্যাংক। গতকাল সোমবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাঁদের চার দিনের রিমান্ডে নেয়।অভিযুক্ত চার কর্মকর্তা হলেন—সহকারী ভাইস প্রেসিডেন্ট নাহিদুল হক, নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন, জ্যেষ্ঠ দুই কর্মকর্তা শহীদুল্লাহ ও মারুফ হায়দার।যোগাযোগ করলে ইউসিবিএলের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম প্রথম আলো ডটকমকে বলেন, ‘নির্দিষ্ট বেতনে চাকুরি করলেও তাদের জীবন-যাপন ও চলাফেরার ধরন দেখে ব্যাংক কর্তৃপক্ষের সন্দেহ হয়। এরপর তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাথমিক তদন্তেই ধরা পড়ে যে তারা জালিয়াতির সঙ্গে জড়িত।’গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, ওই চারজনকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে তাঁকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে।