ইউসিবিএলের চার কর্মকর্তা ৪ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবিএল) চারজন কর্মকর্তাকে রিমান্ডে নেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আজ সোমবার মহানগর হাকিম এরফানুল্লাহর আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন গুলশান থানার পুলিশ। আদালত প্রত্যেকের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক গতকাল রোববার বিকেলে তাঁদের পুলিশে সোপর্দ করেন। ব্যাংকের চারজন কর্মকর্তা হলেন—নাহিদুল হক (সহকারী ভাইস প্রেসিডেন্ট), জাহিদ হোসেন (নির্বাহী কর্মকর্তা), জ্যেষ্ঠ দুই কর্মকর্তা মারুফ হায়দার ও শহীদুল্লাহ।পুলিশের গুলশান বিভাগের সহকারী কমিশনার শাহ নেওয়াজ খালেদ প্রথম আলো ডটকমকে জানান, ব্যাংকের তদন্তে ক্রেডিট কার্ড জালিয়াতির ঘটনায় ওই চার কর্মকর্তার সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায়। এরপর ব্যাংক তাঁদের বিরুদ্ধে মামলা করে। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়।