ইকুয়েডরে বাস দুর্ঘটনায় নিহত ৩৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইকুয়েডরে গতকাল শুক্রবার একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেলে সাত শিশুসহ ৩৫ জন নিহত হয়েছে।ইকুয়েডর রেডক্রসের মুখপাত্র ফার্নান্দো গ্যান্ডারিলাস জানান, অতিরিক্ত যাত্রী নিয়ে বাসটি রাজধানী কুয়িটো থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে চৌন ও স্যান ইসিদ্রো শহরে যাচ্ছিল। পথে যান্ত্রিক ত্রুটির কারণে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটেছে। তিনি আরও জানান, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয় এবং নিহতদের লাশ মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসের যাত্রীরা বড়দিন পালন করতে নিজ নিজ বাড়িতে ফিরছিল বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। দি নিউজ অনলাইন।