ইকুয়েডরের কাছে অ্যাসাঞ্জের আশ্রয় প্রার্থনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে গতকাল মঙ্গলবার আশ্রয় নিয়েছেন আলোচিত ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। একই সঙ্গে দেশে তিনি রাজনৈতিক আশ্রয়ও চেয়েছেন। ইকুয়েডরের পররাষ্ট্রমন্ত্রী রিকার্ডো পেটিনোর বরাত দিয়ে রয়টার্স ও বিবিসি অনলাইনে প্রকাশিত খবরে এ কথা জানানো হয়।গতকাল ইকুয়েডরের রাজধানী কিটোয় রিকার্ডো পেটিনো সাংবাদিকদের জানান, অ্যাসাঞ্জের অনুরোধটি পরীক্ষা-নিরীক্ষা ও বিশ্লেষণ করছে ইকুয়েডর কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর জানায়, এই সমস্যা সমাধানে তারা ইকুয়েডরের সঙ্গে কাজ করবে।ইকুয়েডর দূতাবাসের বিবৃতিতে বলা হয়, ওই দূতাবাস থেকে অ্যাসাঞ্জের আশ্রয়বিষয়ক আবেদনটি কিটোর সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে। ওই বিভাগে তাঁর আবেদন যাচাই হওয়া পর্যন্ত অ্যাসাঞ্জ লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে থাকবেন। সে পর্যন্ত ইকুয়েডর সরকার তাঁকে নিরাপত্তা দেবে বলেও জানানো হয়েছে।পৃথক এক বিবৃতিতে আশ্রয় আবেদনটি বিবেচনায় নেওয়ার জন্য ইকুয়েডরের রাষ্ট্রদূত ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অ্যাসাঞ্জ।যৌন হয়রানির অভিযোগে যুক্তরাজ্যের আদালত অ্যাসাঞ্জ সুইডেনে হস্তান্তরের আদেশ দেন। এরপর অ্যাসাঞ্জ আবার এই আদেশের বিরুদ্ধে আপিল করেন। গত সপ্তাহে আদালত আবার তা নাকচ করে দেন। এরই পরিপ্রেক্ষিতে অ্যাসাঞ্জ গতকাল ইকুয়েডরের কাছে আশ্রয় চান।