ইকোনমিস্টে বাংলাদেশের প্রতিবাদ প্রকাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে ব্রিটিশ সাময়িকী ‘দ্য ইকোনমিস্টে’ গত ৩০ জুলাই প্রকাশিত একটি প্রতিবেদন সম্পর্কে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো প্রতিবাদ আজ শুক্রবার তাদের অনলাইন সংস্করণে প্রকাশ করেছে।ইকোনমিস্টের অনলাইন এডিশনে ‘আওয়ার আর্টিকেল অন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: দ্য গভর্নমেন্ট অব বাংলাদেশ রেসপন্ডস’ শিরোনামে প্রকাশ করা হয়। আজ লন্ডনের স্থানীয় সময় দুইটা ৫২ মিনিটে (বাংলাদেশ সময় রাত আটটা ৫২ মিনিট) প্রতিবাদটি প্রকাশ করা হয়।পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণু বিভাগের মহাপরিচালক মো. শামীম আহসান মুঠোফোনে প্রথম আলোর কাছে এ খবর নিশ্চিত করেছে।