ইকোনমিস্টের প্রতিবেদনের প্রতিবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সম্পর্ক নিয়ে সম্প্রতি ব্রিটিশ সাময়িকী ইকোনমিস্টে প্রকাশিত এক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহিঃপ্রচার অণুবিভাগের মহাপরিচালক মো. শামীম আহসানের সই করা প্রতিবাদ ব্রিটিশ সাময়িকীর সম্পাদকের কাছে পাঠানো হয়েছে।ইকোনমিস্টের গত ৩০ জুলাই সংখ্যায় ‘ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ: অ্যামব্রেসবল ইউ’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ভূ-রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে প্রতিবেশীর সম্পর্কে ভালো সম্পর্ক গড়ে তুলতে চাইছে ভারত।পররাষ্ট্র মন্ত্রণালয়ের চার পৃষ্ঠার ওই প্রতিবাদপত্রে বলা হয়েছে, ‘ভুল তথ্য ও ধারণার ওপর কোনো ধরনের গবেষণা ছাড়া যে প্রতিবেদন ছাপা হয়েছে, তাতে আমরা হতাশ হয়েছি। সবচেয়ে দুঃখজনক হচ্ছে, প্রতিবেদক এমন সব শব্দ ও ব্যাখ্যা দাঁড় করিয়েছেন, যা পেশাগত নৈতিকতা ও শিষ্টাচারের মাত্রাকে ছাড়িয়ে গেছে।’‘প্রতিবেদনটি গভীর মনোযোগ দিয়ে লক্ষ করলে বুঝতে অসুবিধা হয় না যে, এটি বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অপপ্রচারকারী মহলের এজেন্ডা বাস্তবায়ন করছে,’ বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবাদপত্রে।