ইকোলাই ইনফেকশনে মাধবপুরে মারা যাচ্ছে হাঁস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে ১১ জানুয়ারি ‘ইকোলাই ইনফেকশন’ রোগে এক ভ্রাম্যমাণ খামারের ৩৬টি হাঁস মারা গেছে। কয়েক দিন আগে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের দাসপাড়া গ্রামের আরেকটি খামারের ২০টি হাঁস একই রোগে মারা যাওয়ার খবর পাওয়া গেছে।এলাকাবাসী জানায়, তারা জানত না হাঁসগুলো কী রোগে মারা যাচ্ছে। এ অবস্থায় খামারমালিক ও হাঁস পালন করে এমন গৃহস্থেরা আতঙ্কের মধ্যে আছেন।সরেজমিনে গিয়ে ১১ জানুয়ারি উপজেলার নয়াপাড়া ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কসংলগ্ন হওয়ার পারে ৩৬টি হাঁস মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা গেছে। খোঁজ নিয়ে জানা যায়, হাঁসগুলো ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ধরমণ্ডল গ্রামের হাদিস মিয়ার খামারের।উত্তর নয়াপাড়া গ্রামের ভ্রাম্যমাণ হাঁসের খামারের মালিক হাদিস মিয়া বলেন, আমার খামারে ৬০০টি হাঁস রয়েছে। সকালে হাঁসগুলো আধার খেতে বের হলে তার মধ্যে ৩৬টি মারা যায়। এখনো বেশ কয়েকটি হাঁস অসুস্থ রয়েছে।উপজেলার পশু হাসপাতালের প্রাণীসম্পদ কর্মকর্তা চিকিত্সক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আবহাওয়াজনিত কারণে হাঁসগুলো ‘ইকোলাই ইনফেকশন’ রোগে আক্রান্ত হচ্ছে। এ রোগে আক্রান্ত হলে একসঙ্গে ১০/১২টি হাঁস একসঙ্গে মারা যায়। তিনি বলেন, ‘ইকোলাই ইনফেকশন’ রোগের এখন পর্যন্ত কোনো টিকা বের হয়নি। কেউ যদি হাসপাতালে আসে তাহলে ভালো চিকিত্সা দেওয়া হবে।